সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে অনূর্ধ্ব-১৬ ভলিবল প্রতিযোগিতা

  • আপলোড তারিখঃ ১৫-০১-২০২২ ইং
জীবননগরে অনূর্ধ্ব-১৬ ভলিবল প্রতিযোগিতা

জীবননগর অফিস:
জীবননগরে মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষে উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের অনূর্ধ্ব-১৬ শিক্ষার্থীদের ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নকআউট পদ্ধতিতে এই খেলা অনুষ্ঠিত হয়। নকআউট পর্বে জীবননগর উপজেলার আটটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। নকআউট পর্ব শেষে ফাইনাল খেলায় মুখোমুখি হয় হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয় ও গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ী দল, ম্যান অব দ্যা ম্যাচসহ রানার্স-আপ দলের হাতে ট্রফি তুলে দেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ছালেহ মো. মুছা ও জীবননগর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল।
এসময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক কুতুব উদ্দিন, হাফিজুর রহমান, গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। খেলায় অংশগ্রহণকারী প্রত্যেক দলের মধ্যে ভলিবল ও ভলিবল নেট বিতরণ করা হয়।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী