সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

  • আপলোড তারিখঃ ১৫-০১-২০২২ ইং
প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে ৩০০ জন হত দরিদ্র শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে সংঘের কার্যালয়ে এই কম্বল বিতরণের আয়োজন করা হয়। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি একেএম আলী আখতারের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা বিএমএ’এর সভাপতি ও প্রবীণ হিতৈষী সংঘের চিকিৎসা কেন্দ্রের পরিচালক ডা. মার্টিন হিরক চৌধুরী ও সংঘের সহ সভাপতি সাবেক ব্যাংকার নজির আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন সংঘের সাধারণ সম্পাদক মো: আবুল কালাম আজাদ, অধ্যক্ষ হামিদুল হক মুন্সি, আবু বকর, মো: আব্দুল হালিম, এসএম আব্দুল মোমিন, সাংবাদিক আলাউদ্দীন ও এ্যাডভোকেট ফারুক।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী