সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে কম্বল বিতরণ

  • আপলোড তারিখঃ ১৫-০১-২০২২ ইং
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে কম্বল বিতরণ

সমীকরণ প্রতিবেদক:
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড চুয়াডাঙ্গার শাখার উদ্যোগে গরীব শীতার্ত ও দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার শাখার অভ্যন্তরে শীতার্ত ও দুস্থদের মাঝে এবং চুয়াডাঙ্গার ৯টি এতিমখানা ও মাদ্রাসায় কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড চুয়াডাঙ্গার শাখার শাখা ব্যবস্থাপক মো. ওয়ালিউল্লাহ। এসময় আরও উপস্থিত ছিলেন মুফতি মো. আবুল কালাম, মুহ্তামিম আসমানখালী মাদ্রাসা এবং বঙ্গ পিভিসি পাইপ ইন্ডাস্ট্রিজ-এর সত্ত্বাধিকারী সেলিম আহমেদ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী