মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করলেন ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ

  • আপলোড তারিখঃ ১৪-০১-২০২২ ইং
চুয়াডাঙ্গায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করলেন ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ

সমীকরণ প্রতিবেদক:

চুয়াডাঙ্গা শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে তৃতীয় বারের মতো নিজ উদ্যোগে কম্বল বিতরণ করলেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা পৌর শহরের সিনেমা হলপাড়ায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শীতার্ত ৮৫ জন মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিথিদের মধ্যে অভিমত ব্যক্তকালে অনেকেই কামরুজ্জামান চাঁদের মহল্লাভিত্তিক এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানান। এবং বলেন, ‘৯ নম্বর ওয়ার্ডে গত ২০ বছরে যতজন জনপ্রতিনিধি আমরা পেয়েছি, তার মধ্যে কামরুজ্জামান চাঁদের কার্যক্রম ব্যতিক্রমধর্মী ও প্রশংসনীয়।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস রাশেদুজ্জামান বাকি, ঝিনাইদহের মহেশপুরের শেখ হাসিনা পদ্মপুকুর ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যপক মোহাম্মদ হাফিজুদ্দিন, সাবেক যুবলীগ নেতা পারভেজ আলম লাইজু, সিনেমা হল পাড়া ও গুলশান পাড়ায় অবস্থিত বাইতুন নাজাত জামে মসজিদের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাদল আলী, প্রগতি প্রিন্টিং প্রেসের সত্ত্বাধিকারী আব্দুল লতিফ, হোটেল সিমরানের সত্ত্বাধিকারী হাজী আহসান কবির মুন্না, স্থানীয় যুব সমাজের মধ্যে উপস্থিত ছিল এজাজ বিন মোসলেম, রাকিব, হৃদয়, টনিক প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় ৪৮ ঘণ্টা প্রাইভেট চেম্বার ও ক্লিনিক বন্ধের ঘোষণা