সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সুমিরদিয়ার আরিফকে কোপানোর ঘটনায় দু’জন আটক

  • আপলোড তারিখঃ ১৩-০১-২০২২ ইং
সুমিরদিয়ার আরিফকে কোপানোর ঘটনায় দু’জন আটক

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়া পাড়ার আরিফকে কোপানোর ঘটনায় ছোটন ও আসাদ নামে দু'জনকে আটক করে করেছে সদর থানা পুলিশ। গতকাল বুধবার আটক দু'জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। আটককৃত দু'জন হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জ পাড়ার আকবরের ছেলে ছোটন (২৭) ও সুমিরদিয়া পাড়ার মিঠুর ছেলে আসাদ(২৪)।

প্রসঙ্গত গত ৮ জানুয়ারী রাত সাড় ৮ টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে সুমিরদিয়া এলাকায় নিজ বাড়ি ফিরছিলেন আরিফ। এ সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা ছোটনসহ বেশ কয়েজন আরিফকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ওই ঘটনায় আরিফের ভাই বাদী হয়ে সদর থানার অভিযোগ দায়ের করেন। পরে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ এজাহার নামীয় ছোটনসহ তদন্তে প্রাপ্ত ঘটনার সাথে জড়িত অপর আসামি আসাদকে আটক করেন। সংশ্লিষ্ট মামলায় ওই দুজনকে আটক দেখিয়ে গতকালই তাদেরকে আদালতে সোপর্দ করে সদর পুলিশ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী