সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শীতার্তদের কম্বল দিলেন কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ

  • আপলোড তারিখঃ ১৩-০১-২০২২ ইং
শীতার্তদের কম্বল দিলেন কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ

সমীকরণ প্রতিবেদক: ‘আসুন শীতার্ত দরিদ্র মানুষের পাশে দাড়াই’ এই স্লোগান নিয়ে এগিয়ে চলার প্রত্যায়ে হত দরিদ্র অসহায় শীর্তাতদের মধ্যে কম্বল বিতরণ করলেন চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ। গতকাল বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা আরামপাড়ায় সাবেক কাউন্সিলর মরহুম একরামুল হক মুক্তার বাড়ির পাশে এই কম্বল বিতরন করা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবগের উপস্থিতিতে শীর্তাত ১১৫ জন অসহায় হত দরিদ্রের মধ্যে এই কম্বল বিতরন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব এম এ হান্নান মালিতা, অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মকতা শেখ গোলাম শওকত, অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মকতা মো. শাহাবুদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মো. আবুল কালাম আজাদ, মোঃ আবুল কাশেম,  রুস্তম আলী বুদো, সোনা মিয়া প্রমূখ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী