সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় রাস্তা নিয়ে বিরোধের জেরে মুক্তিযোদ্ধাকে মারধর

  • আপলোড তারিখঃ ১৩-০১-২০২২ ইং
চুয়াডাঙ্গায় রাস্তা নিয়ে বিরোধের জেরে মুক্তিযোদ্ধাকে মারধর

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় রাস্তা নিয়ে বিরোধের জেরে আবুল কালাম (৬৬) নামের এক বীর মুক্তিযোদ্ধাকে এলোপাতাড়ি মারধর করার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত সাড়ে সাতটার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের এই ঘটনাটি ঘটে। বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম তালতলা গ্রামের আজিম মণ্ডলের ছেলে।

বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম বলেন, চুযাডাঙ্গা পৌর এলাকার ‘তালতলা গ্রামের মাঠের একটি রাস্তা ঘেরা নিয়ে একই এলাকার মৃত আবুল হেসেনের ছেলে মতিয়ার রহমানের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। ওই ঘটনার জের ধরে রাতে মতিয়ারসহ তার লোকজন আমার বাড়িতে ঢুকে এলোপাতাড়ি আমাকে মারধর করে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নেয়।’

এই ঘটনায় মুক্তিযোদ্ধা আবুল কালাম হাপসাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর থানায় ৬ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সার ডিলার আবেদনে অনিয়মের অভিযোগ