সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকাণ্ডুতে স্কুলের ম্যানেজিং কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

  • আপলোড তারিখঃ ১৩-০১-২০২২ ইং
হরিণাকাণ্ডুতে স্কুলের ম্যানেজিং কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক, হরিণাকুণ্ড:

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভায়না ইউনিয়নের বাকচুয়া লক্ষীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমানের অপসারণ ও অভিযুক্ত পকেট ব্যবস্থাপনা কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে বাকচুয়া লক্ষিপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য মনু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক অবিভাবক সদস্য, অভিভাবক, শিক্ষার্থীসহ এলাকাবাসীরা। মানববন্ধনে অংশ নেওয়া ছাত্রছাত্রীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করে বলে, ‘স্কুলের উন্নয়ন না করে স্কুলের মাটি ও স্কুলের জমিতে থাকা আম, কাঠাল ও লিচু বিক্রির টাকা সে আত্মসাৎ করেছে।’



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সার ডিলার আবেদনে অনিয়মের অভিযোগ