নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় করোনা ভাইরাস মোকাবেলায় মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে ‘উই ফর ইউ’ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে মাস্ক ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এই মাস্ক, সাবান ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ‘উই ফর ইউ’ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ফয়সাল বিশ্বাস অন্তরের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বুজরুক গড়গড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল মতিন, ‘উই ফর ইউ’ ফাউন্ডেশনের উপদেষ্টা ও চুয়াডাঙ্গা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গরীব রুহানি মাসুম, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের দপ্তর সম্পাদক সুমন ইকবাল, ‘উই ফর ইউ’ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রত্যয় নাজিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক মাসুদ রানা, পরিবেশ বিষয়ক সম্পাদক আকাশ আলী, দপ্তর সম্পাদক শ্রী ইন্দ্রজিত হালদার, প্রচার সম্পাদক সাকিব আলী, ত্রাণ সম্পাদক ও পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া সাহাব শাপলা, শিক্ষা বিষয়ক সম্পাদক ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য কাজল রেখা, মহিলা বিষয়ক সম্পাদক ও ১,২,৩ নম্বর ওয়ার্ড মহিলা কমিশনার শাহিনা আক্তার রুবি, নির্বাহী সদস্য কবির ইসলাম, জান্নাত ইসলামসহ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।
সমীকরণ প্রতিবেদন