সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

৩টি হারানো স্মার্টফোন উদ্ধার করলো চুয়াডাঙ্গা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল

  • আপলোড তারিখঃ ১৩-০১-২০২২ ইং
৩টি হারানো স্মার্টফোন উদ্ধার করলো চুয়াডাঙ্গা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে ‘সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল’ উদ্বোধনের পর একের পর এক সাফল্য পাচ্ছে। গতকাল বুধবার ‘সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল’-এর উদ্ধারকৃত ৩টি মোবাইল তাদের প্রকৃত মালিকদেরকে ফিরিয়ে দেওয়া হয়। চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস পুলিশ সুপারের কার্যালয় অবস্থিত সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অফিসকক্ষে আনুষ্ঠানিকভাবে হারানো মোবাইল ফোনগুলি ফোনের প্রকৃত মালিকের হাতে তুলে দেন। চুয়াডাঙ্গা পুলিশ সুপার কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, বিকাশ প্রতারণা, মোবাইল উদ্ধার, অনলাইনে বিভিন্ন ধরণের প্রতারণাসহ সোশ্যাল মিডিয়ায় প্রতারণা/হয়রানীর স্বীকার ও ভুক্তভোগীদের বিভিন্ন ধরণের আইনগত পরামর্শ ও সেবাদান করে চলছেন। স্থানীয় পত্রিকা ও ফেসবুকে এই টিমের উদ্ধার তৎপরতা দেখে দর্শনা থানার রামনগরের কামরুল ইসলাম লোমান (জঊউগও ঘঙঞঊ ৭), উজলপুর গ্রামের আবুল হোসেন (জঊউগও ঘঙঞঊ ১০ং), মেহেরপুর জেলার গাংনী থানাধীন শিশির পাড়ার আবু তাহের (ঙচচঙ ১ঈঈ) মডেলের হারিয়ে যাওয়া স্মার্ট মোবাইল উদ্ধারের জন্য জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলামের নিকট আবেদন করেন।

পরবর্তীতে পুলিশ সুপারের নির্দেশে এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাসের সহযোগিতায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, চুয়াডাঙ্গার চৌকস টিম তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে উক্ত মোবাইল ফোনগুলি উদ্ধারের চেষ্টা চালায়। অবশেষে উক্ত হারানো মোবাইল ফোনগুলি সিরাজগঞ্জ, নাটোর এবং চুয়াডাঙ্গার বিভিন্ন স্থান থেকে উদ্ধার করতে সক্ষম হয়। এসময় ফোনের প্রকৃত মালিকেরা তাদের কষ্টার্জিত উপার্জনে ক্রয়কৃত হারানো শখের মোবাইল ফোনগুলি হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন এবং পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী