সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে দুর্নীতির প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

  • আপলোড তারিখঃ ১৩-০১-২০২২ ইং
কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে দুর্নীতির প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঝিনাইদহ অফিস: শিক্ষকদের নানা অনিয়ম ও দুর্নিতীর প্রতিবাদে ঝিনাইদহে সড়ক অবরোধ করেছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গতকাল বুধবার বেলা ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রতিষ্ঠানের সামনে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করেন তারা। এসময় বন্ধ হয়ে যায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে সকল প্রকার যান চলাচল। ভোগান্তীতে পড়েন সড়কে চলাচলকারী সাধারণ যাত্রীরা। অবরোধ চলাকালে ওই প্রতিষ্ঠানে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীর নানা শ্লোগানও দেন। এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দাবী মানার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘কিছু দাবী নিয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছিল। কর্তৃপক্ষ সমস্যার সমাধান করে দিবে এমন আশ্বাস পেয়ে তারা অবরোধ তুলে নেন।’ এবিষয়ে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ দেবানন্দ বিশ্বাস’র বক্তব্য নিতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে কলটি কেটে দেন।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী