সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় আগামী ১৭ই জানুয়ারি বিএনপির গণসমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভায় বিএনপি নেতা শরীফ

  • আপলোড তারিখঃ ১২-০১-২০২২ ইং
চুয়াডাঙ্গায় আগামী ১৭ই জানুয়ারি বিএনপির গণসমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভায় বিএনপি নেতা শরীফ

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে চুয়াডাঙ্গায় আগামী ১৭ই জানুয়ারি গণসমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির আয়োজনে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা রজব আলী সুপার মার্কেটস্থ জেলা বিএনপির কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম নজুর সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফ।

প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, আগামী ১৭ই জানুয়ারি সোমবার বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আয়োজনে গণসমাবেশ সফল করার লক্ষে সকল বিএনপির নেতা-কর্মী-সমর্থকসহ মুক্তিকামী জনতা ঐক্যবদ্ধ হয়ে সমাবেশ সফল করা হবে ইনশাআল্লাহ। সকল বাধা দূর-অতিক্রম করে গণসমাবেশ সফল করতে হবে এবং এই জালেম-জুলুমবাজ সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার আবদুল জব্বার সোনা ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক আবু। সদর উপজেলা বিএনপির নেতা মাহাবুল হক মাহাবুবের উপস্থাপন সভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির নেতা মনিরুজ্জামান লিপটন, আবুল কালাম আজাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শফিকুল ইসলাম পিটু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিমসহ আলুকদিয়া, মোমিনপুর, পদ্মবিলা, মাখালডাঙ্গা, শংকরচন্দ্র ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী