শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অর্ধকোটি টাকা মূল্যের সাড়ে ৯টি স্বর্ণের বার উদ্ধার : আটক-১

  • আপলোড তারিখঃ ২৫-০৫-২০১৮ ইং
অর্ধকোটি টাকা মূল্যের সাড়ে ৯টি স্বর্ণের বার উদ্ধার : আটক-১
দর্শনায় কাস্টমস শুল্ক গোয়েন্দা বিভাগের চোরাচালানবিরোধী অভিযান দর্শনা অফিস: দর্শনা সীমান্ত চেকপোস্ট থেকে আব্দুল মোতালেব (৫৩) নামে ভারতগামী এক পাসপোর্টধারী যাত্রীর জুতার ভেতর থেকে সাড়ে ৯টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা বিভাগ। এ সময় স্বর্ণ চোরাচালানের অভিযোগে তাকে আটক করা হয়। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। আটক স্বর্ণ চোরাচালানী মোতালেব গাজীপুর জেলার টঙ্গী উপজেলার মুনসুর আলী রোড়ের ৭৯নং হাউজপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে। তার পাসপোর্ট নং ইঞ-০২৪২৬০৮। বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা ছবি রানী দত্ত জানান, দর্শনা চেকপোস্ট দিয়ে স্বর্ণের বার ভারতে চালান করা হবে, এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার নির্দেশে ৮ সদস্যের একটি দল শুক্রবার সকাল থেকে দর্শনা চেকপোস্টে অবস্থান করছিল। সকাল ১০টার দিকে সন্দেহ হলে ভারতগামী বাংলাদেশি নাগরিক আব্দুল মোতালেবকে আটক করে কাস্টমস অফিসে আনা হয়। পরে দুপুরে শুল্ক গোয়েন্দা কর্মকর্তা ও সাংবাদিদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে পায়ের জুতার ভেতর থেকে সাড়ে ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি। মূল্য প্রায় অর্ধ কোটি টাকা। সোনার বারগুলো দর্শনা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। এ নিয়ে দর্শনা সীমান্ত থেকে গত দুই মাসে ৩ দফায় প্রায় ৪০ কেজি স্বর্ণ আটক করা হলো। এছাড়া আটক আব্দুল মোতালেবকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


কমেন্ট বক্স
notebook

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে দামুড়হুদায় ছাত্রদলের প্রতিবাদ মিছিল