শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নগত টাকা ও স্বর্ণালঙ্কার লুট : পুলিশে অভিযোগ

  • আপলোড তারিখঃ ১০-০৫-২০১৮ ইং
নগত টাকা ও স্বর্ণালঙ্কার লুট : পুলিশে অভিযোগ
দর্শনায় পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদপুরের একটি বাড়িতে অতর্কিত হামলা দর্শনা অফিস: দর্শনায় পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদপুরের একটি বাড়িতে অতর্কিত হামলা চালিয়েছে আলোচিত মাদকব্যবসায়ী বিউটি ও তার সাঙ্গপাঙ্গরা। এসময় ঘরের দরজা ভেঙ্গে শোকেসের ড্রয়ার থেকে নগত ১ লাখ ৩০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে পালিয়েছে হামলাকারীরা। এ বিষয়ে দর্শনা তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ করেছে বাড়ির মালিক মিতালী খাতুন। অভিযোগ সুত্রে জানা গেছে, দর্শনা মোহাম্মদপুরের বাসিন্দা ফারুক হোসেন বর্তমানে চাকুরী সুত্রে বাইরে থাকায় বাড়িতে স্ত্রী মিতালী খাতুন ও তার দুই সন্তান অন্তিম ও ইফাদকে নিয়ে বসবাস করছে। গতকাল বুধবার বিকালে মিতালী খাতুন তার মায়ের অসুস্থতার খবর দেখতে পেয়ে দুই সন্তান রেখে দর্শনা দক্ষিনচাঁদপুর গ্রামে যায়। এ সুযোগে পূর্ব শত্রুতার জের ধরে ওঁৎ পেতে থাকা একই এলাকার পুলিশের তালিকাভুক্ত মাদকব্যবসায়ী রনি ড্রাইভারের স্ত্রী বিউটি খাতুন ও তার অজ্ঞাতনামা সাঙ্গপাঙ্গরা সন্ধ্যা ৭টার দিকে মিতালী খাতুনের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এসময় ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে বাড়িতে থাকা টিউশনি মাস্টার জীবন ও মিতালী খাতুনের দুই সন্তান অন্তিম ও ইফাদকে মারধর করে একটি কক্ষে আটকে রাখে। ``পরবর্তীতে মাদকব্যবসায়ী বিউটি খাতুন অন্যন্যা মাদকব্যবসায়ীদের নিয়ে ঐ বাড়িতে তা-ব চালায়। এছাড়া ঘরে থাকা শোকেসের কাঁচ ভেঙ্গে ড্রয়ারে থাকা বাগান বিক্রির নগত ১ লাখ ৩০ হাজার টাকা ও দু’টি স্বর্ণের চেইন, দু’টি স্বর্ণের কানের দুল, দু’টি স্বর্ণের আংটি নিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। এসময় টিউশন মাস্টার জিবন ও ২ সন্তানের চিৎকারে বাড়ির আশপাশের লোকজন ছুটে এসে ঘর থেকে তাদেরকে উদ্ধার করে। প্রত্যাক্ষদর্শীরা জানায়, মিতালী খাতুনের বাড়ি থেকে হঠাৎ চিৎকার শুনে দেখতে গেলে টিউশন মাস্টার ও ২ সন্তানের ঘর থেকে বের করা হয়। পরবর্তীতে মিতালী খাতুন বাড়িতে এলে অপর ঘরে গিয়ে দেখতে পায় তার শোকেসের কাঁচ ভাঙ্গা ও ড্রয়ারে থাকা নগত টাকাসহ স্বর্ণালঙ্কার নিয়ে গেছে হামলাকারীরা। এ বিষয়ে দর্শনা তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ করেছে বাড়ির মালিক মিতালী খাতুন।


কমেন্ট বক্স
notebook

মুজিবনগরে পেঁয়াজের ওপর কৃষক মাঠ দিবস