শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জামায়াতের সেক্রেটারি ও উপজেলা আমিরসহ আটক-৭

  • আপলোড তারিখঃ ০৫-০৫-২০১৮ ইং
জামায়াতের সেক্রেটারি ও উপজেলা আমিরসহ আটক-৭
মেহেরপুরের গাংনীতে নাশকতা পরিকল্পনা সন্দেহে পুলিশের অভিযান মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার আনন্দবাস গ্রাম থেকে নাশকতার পরিকল্পনা সন্দেহে জেলা জামায়াতের সেক্রেটারী ও উপজেলা আমিরসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আনন্দবাস গ্রামে বৈঠক চলাকালে তাদেরকে আটক করা হয়। ``আটককৃতরা হচ্ছে- জেলা জামায়াতের সেক্রেটারি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. মাহবুবুল আলম (৫৫), গাংনী উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম (৬০), জামায়াত কর্মী আব্দুর রহিম (৫৫), আব্দুল খালেক (৫২), হাসেম আলী (৪৫), নাসির উদ্দীন (৫৮) ও মহিবুল ইসলাম (৫১)। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বলেন, আনন্দবাস গ্রামের আব্দুর রহিমের বাড়িতে শুক্রবার সকালে বৈঠক করছে মর্মে খবর পায় পুলিশ। ``নাশকতার পরিকল্পনা করতে পারে এমন সন্দেহে তাদেরকে আটক করা হয়েছে। তাদের নামে মামলা দায়ের পুর্বক মেহেরপুর আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।


কমেন্ট বক্স
notebook

২০২৭ সালের রমজানের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ