বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় সাড়ে ৭ হাজার ভারতীয় কলম উদ্ধার

  • আপলোড তারিখঃ ০৩-০৩-২০১৮ ইং
দর্শনায় সাড়ে ৭ হাজার ভারতীয় কলম উদ্ধার
নিজস্ব প্রদিবেদক: দর্শনায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে সাড়ে ৭ হাজার ভারতীয় কলম উদ্ধার করেছে বিজিবি। গতকাল শুক্রবার সকাল আনুমানিক ৮টার দিকে এ কলম উদ্ধার করা হয়। জানা যায়, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. শওকত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার দর্শনা পাকা রাস্তার উপর হতে সাড়ে ৭ হাজারটি ভারতীয় কলম উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা। উদ্ধারকৃত কলম দর্শনা কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে বলে জানা গেছে।


কমেন্ট বক্স
notebook

দামুড়হুদায় খেলার মাঠ ব্যবহারের উপযোগী করতে ইউএনওর কাছে স্মারকলিপি পেশ