বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার দোস্তগ্রামে ডিবি পুলিশ পরিচয়ে দু’টি মোবাইলফোন ছিনতাই!

  • আপলোড তারিখঃ ১২-০২-২০১৮ ইং
চুয়াডাঙ্গার দোস্তগ্রামে ডিবি পুলিশ পরিচয়ে দু’টি মোবাইলফোন ছিনতাই!
দর্শনা অফিস: এই দাঁড়া তুই এর বোনের মোবাইলে ডিস্টার্ব করিস কেন? মোবাইল দে কল লিষ্ট চেক করবো। আমরা ডিবি পুলিশ। অভিনব এ কৌশলে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের দোস্ত গ্রাম থেকে ডিবি পুলিশ পরিচয়ে দু’টি মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, রবিবার বিকাল সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের দোস্ত গ্রামের মসজিদপাড়ার সফিক মিয়ার ছেলে মিঠুন (১৫) ও একই পাড়ার আব্দুল হান্নান শেখের ছেলে পলাশ (১৫) পায়ে হেঁটে দোস্ত গ্রাম বটতলা বাজারে যাচ্ছিলো। পথিমধ্যে দোস্ত গ্রামের কমিউনিটি ক্লিনিকের সামনে পৌছালে একটি ১৫০সিসি পালসার মোটরসাইকেলযোগে তিনজন ব্যক্তি ডিবি পুলিশের পরিচয় দিয়ে তাদের রাস্তা গতিরোধ করে। এদের মধ্যে একজন পলাশকে বলে এই তুই ওর বোনের মোবাইলে ডিস্টাব করিস কেন? এ বলে প্রথমে পলাশের স্যামসাং জে-৫ ও সাথে থাকা মিঠুনের সিম্ফনি ভি-১২ দু’টি মোবাইল চেক করার জন্য নেই। এসময় পলাশ মোবাইল না দিতে চাইলে তাকে দু’টি চড়ও মারে। মোবাইল নেওয়ার সময় তাদেরকে হিজলগাড়ী ক্যাম্পে এসে ওই মেয়ের সাথে সরাসরি কথা বলে মোবাইল নিয়ে আসার কথা বলে তারা দ্রুত স্থান ত্যাগ করে। এ বিষয়ে হিজলগাড়ী পুলিশর অবগত করা হয়েছে বলে জানায় ভুক্তভোগীদের পরিবার।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় হাজী শামসুজ্জোহা বিশ্বাসের ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত