বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গণিতের প্রশ্নও ফাঁসের অভিযোগ

  • আপলোড তারিখঃ ১১-০২-২০১৮ ইং
গণিতের প্রশ্নও ফাঁসের অভিযোগ
সমীকরণ ডেস্ক: পুরস্কার ঘোষণা, বিশেষ উদ্যোগ কিংবা গ্রেফতার অভিযানেও থেমে নেই এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস। এই পরীক্ষার গণিতের প্রশ্নও এবার ফাঁসের অভিযোগ উঠেছে। পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে গতকাল শনিবার সকালে অনুষ্ঠিত হওয়া গণিতের প্রশ্নপত্রটি পাওয়া ফেসবুকের কয়েকটি গ্রুপে। পরীক্ষা শেষে তার সাথে পরীক্ষার প্রশ্নপত্রের হুবহু মিল পাওয়া যায়। প্রশ্ন ফাঁস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ক্রিনশটসহ নানা উপাত্ত প্রমাণ শেয়ার হতে থাকে মুহূর্তেই। তবে এ নিয়ে এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি কর্তৃপক্ষ। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে প্রশ্ন ফাঁসের এ অভিযোগ এবং এমন ঘটনায় কয়েকজনকে আটকের খবরও পাওয়া গেছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় হাজী শামসুজ্জোহা বিশ্বাসের ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত