রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সশস্ত্রবাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাইয়ে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী
  • আপলোড তারিখঃ ২২-১১-২০২৬ ইং
সশস্ত্রবাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচারের বিদায়ে সশস্ত্র বাহিনী যুগান্তকারী ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে কেউ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না।গতকাল শনিবার বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমি বিশ্বাস করি, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্রবাহিনীর মধ্যে সবার আগে বাংলাদেশ এই চেতনায় উজ্জীবিত থাকলে বাংলাদেশকে আর কেউ কখনো তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না। ১৯৭১ সাল থেকে আজ পর্যন্ত দেশ এবং জনগণের সার্বভৌমত্ব এবং অধিকার রক্ষায় লাখো মানুষ শহীদ হয়েছেন। তিনি বলেন, আমি মনে করি, এই লাখো শহীদের প্রতি সম্মান জানাতে আমাদের দু’টি প্রধান কর্তব্য রয়েছে। প্রথম এবং প্রধান কর্তব্য হচ্ছে, যেকোনো মূল্যে শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা। দ্বিতীয়টি হচ্ছে শহীদদের কাক্সিক্ষত একটি নিরাপদ স্বনির্ভর গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা। প্রধানমন্ত্রী বলেন, আমি বিশেষ করে সশস্ত্রবাহিনীর উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। স্থলভাগের নিরাপত্তার পাশাপাশি দেশের আকাশ ও সমুদ্রসীমার সার্বভৌমত্ব নিশ্চিত করাও একটি আধুনিক রাষ্ট্রের জন্য অপরিহার্য বিষয়। রাষ্ট্রকে নিরাপদ এবং শক্তিমান করতে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করার পাশাপাশি বর্তমান সরকার দেশের সশস্ত্রবাহিনীকে আরও আধুনিক এবং শক্তিশালী করতে গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে। তিনি বলেন, তিন বাহিনীর পৃথক সক্ষমতা তখনই পূর্ণতা পায় যখন তা একটি সমন্বিত জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হয়ে ওঠে। এ লক্ষ্যে সরকার ইতিমধ্যেই নতুন প্ল্যানিং গাইডেন্স প্রণয়ন করেছে। বর্তমান বিশ্বে নিরাপত্তা কৌশল প্রথাগত সামরিক সীমা ছাড়িয়ে বহুমাত্রিক প্রযুক্তি নির্ভর এবং সমন্বিত কাঠামোয় রূপ নিচ্ছে। সময়ের সঙ্গে মিল রেখে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ এবং মহাকাশভিত্তিক নজরদারির প্রয়োজনীয় সক্ষমতা অর্জনÑ এসব পরিকল্পনার অংশ।রাজনৈতিক বিশ্লেষণ প্রধানমন্ত্রী বলেন, আধুনিকায়ন, প্রশিক্ষণ ও কল্যাণের এই সমন্বিত প্রচেষ্টার লক্ষ্য একটি সক্ষম, সুশৃঙ্খল এবং পেশাদার সশস্ত্রবাহিনী গড়ে তোলা। সশস্ত্রবাহিনীর শক্তিমাত্রার অনিবার্য অঙ্গ হচ্ছে চেইন অব কমান্ড। এর পাশাপাশি সশস্ত্রবাহিনীর শক্তি ও সফলতার জন্য সততা, দক্ষতা, শৃঙ্খলা ও জনগণের আস্থার বিকল্প নেই। সরকারপ্রধান বলেন, সশস্ত্রবাহিনীর দক্ষতা বৃদ্ধি এবং পেশাগত উন্নয়নের পাশাপাশি তাদের এবং তাদের পরিবারের সদস্যদের জীবনমানের আরও উন্নয়নের ব্যাপারেও সরকার আন্তরিক। এরই অংশ হিসেবে ইতিমধ্যেই যৌথ মানবসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে ‘জয়েন্ট সার্ভিসেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বোর্ড গঠন’ করা হয়েছে। আগামী ২০৩০ সালের মধ্যে ওয়ান র‌্যাংক ওয়ান পেনশন। পদ্ধতিসহ সশস্ত্রবাহিনীর বর্তমান এবং সাবেক কর্মকর্তা ও সদস্যদের কল্যাণে গৃহীত পদক্ষেপগুলো আমরা ধীরে ধীরে বাস্তবায়ন করবো।সরকারি আদেশ দেখুন প্রধানমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামেও শান্তি প্রতিষ্ঠা ও সন্ত্রাস দমনে সশস্ত্রবাহিনীর অনেক সদস্য শহীদ হয়েছেন, অনেকে আহত হয়েছেন। একইসঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে গিয়েও অনেকে শহীদ হয়েছেন, আহত হয়েছেন। আমি এই সশস্ত্রবাহিনী দিবসে আল্লাহ্র দরবারে দেশ-বিদেশে শাহাদাতবরণকারী এইসব বীর সেনানীর মাগফিরাত কামনা করছি। তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহত সদস্যদের প্রতিও জানাই আন্তরিক সহমর্মিতা। এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে অভ্যর্থনা জানান। এরপর প্রধানমন্ত্রীকে মঞ্চে নিয়ে আসা হয়। মঞ্চে আসার পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। প্রধানমন্ত্রী বক্তব্য প্রদানের পর স্ত্রী জুবাইদা রহমানকে নিয়ে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের প্রধানমন্ত্রীর অফিস থেকে পায়ে হেঁটে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে যান প্রধানমন্ত্রী।



কমেন্ট বক্স
notebook

জীবননগরে কোডিন ফসফেট উইসেরক্স নামীয় সিরাপ উদ্ধার, গ্রেফতার ১