শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় খাজা পারেশ সাহেবের ৬৬তম বার্ষিক ইছালে ছওয়াব অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২০-১১-২০২৬ ইং
আন্দুলবাড়ীয়ায় খাজা পারেশ সাহেবের ৬৬তম বার্ষিক ইছালে ছওয়াব অনুষ্ঠিত

জীবননগর উপজেলার ঐতিহ্যবাহী আন্দুলবাড়ীয়ায় উপমহাদেশের প্রখ্যাত পীর খাজা পারেশ সাহেবের স্মরণে ৬৬তম বার্ষিক ইছালে ছওয়াব অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে এ আয়োজনে অংশ নেন বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও ভক্ত-অনুরাগীরা।


গতকাল বৃহস্পতিবার আসরের নামাজের পর খাজা পারেশ সাহেবের রওজা-দরগা, কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ পরিচালনা কমিটির উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে পবিত্র কোরআন, হাদিস ও সুন্নাহর আলোকে তাফসির পেশ করেন ঢাকার আব্দুল্লাহপুর বায়তুল আকসা জামে মসজিদের খতিব মুফতি শহিদুল্লাহ ইউসুফী। দ্বিতীয় বক্তা ছিলেন চুয়াডাঙ্গার মুফতি সাঈদ আহমাদ আরজাবাদী। এছাড়া স্থানীয় ওলামায়ে কেরাম ওয়াজ করেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান খোকন এবং জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমির ও সাবেক ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন। এসময় দরগা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


মাহফিল শেষে খাজা পারেশ সাহেবের রুহের মাগফিরাত, দেশের শান্তি, সমৃদ্ধি ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন প্রধান বক্তা মুফতি শহিদুল্লাহ ইউসুফী। অনুষ্ঠানে আগত মুসল্লিদের মধ্যে দুপুরে ও মাহফিল শেষে রাতে বিনামূল্যে খিচুড়ি বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চল।



কমেন্ট বক্স
notebook

জীবননগরে আ.লীগের অপতৎপরতার প্রতিবাদে