মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে পাবনার আ.লীগ নেতা গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১২-১১-২০২৬ ইং
দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে পাবনার আ.লীগ নেতা গ্রেপ্তার

ভারতে যাওয়ার উদ্দেশ্যে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে পৌঁছানোর পর পাবনার আটঘরিয়ার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটার দিকে চেকপোস্টের বহির্গমন ডেস্ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার জাহাঙ্গীর হোসেন পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত বারুইপাড়া এলাকার ইসমাইল সরদারের ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের নেতৃত্বে থাকলেও তাঁর কোনো আনুষ্ঠানিক পদ-পদবি নেই বলে জানিয়েছেন। দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ উপ-পরিদর্শক মোহাম্মদ তুহিন জানান, জাহাঙ্গীর হোসেন ভ্রমণ ভিসায় ভারতে যাওয়ার জন্য বহির্গমন ডেস্কে আসেন। তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে। পরে গত ১৭ আগস্ট পাবনার আটঘরিয়া থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।



কমেন্ট বক্স
notebook

চলন্ত মোটরসাইকেল থেকে লাফ দিয়ে রক্ষা পেল স্কুলছাত্র