মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাকে মারধর, গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১১-১১-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাকে মারধর, গ্রেপ্তার

চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে মো. রাসেদ নাহিম রহমান জামি (৩৬) নামের কার্যক্রম নিষিদ্ধ সাবেক এক ছাত্রলীগ নেতাকে মারধরের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে কলেজের প্রধান ফটকের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। অজ্ঞাতনামা ৬ থেকে ৭ জন ব্যক্তি তাঁকে মারধর করেন বলে জানা গেছে।


আহত রাসেদ নাহিম রহমান জামি চুয়াডাঙ্গা শহরের সিনেমা হলপাড়ার বাসিন্দা। তিনি মো. মাহাবুব আলম ও সামিয়ানার ছেলে। তাঁর রাজনৈতিক পরিচয় অনুযায়ী, তিনি চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক। মারধরের ঘটনার পর তিনি চিকিৎসা গ্রহণ করেন। পরে এসআই লিটন তাঁকে একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠান।


তবে কারা এবং কী কারণে তাঁর ওপর হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বক্তব্য পাওয়া গেলে সংবাদটি আরও বিস্তারিত করা যাবে।



কমেন্ট বক্স
notebook

চলন্ত মোটরসাইকেল থেকে লাফ দিয়ে রক্ষা পেল স্কুলছাত্র