মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদা উপজেলার ৫২টি শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাচ্ছে নতুন বই

ডিসেম্বরেই নতুন বই পাবে মাধ্যমিকের শিক্ষার্থীরা
  • আপলোড তারিখঃ ০৬-১১-২০২৬ ইং
দামুড়হুদা উপজেলার ৫২টি শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাচ্ছে নতুন বই

নতুন বছর শুরুর আগেই নতুন বই হাতে পাবে দামুড়হুদা উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা। ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই ডিসেম্বরের শেষ সপ্তাহের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে উপজেলার ৫২টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণের প্রস্তুতি শুরু হয়েছে। গতকাল শুক্রবার দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা নতুন বই বুঝে নেন।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রতিবছর ১লা জানুয়ারি দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হতো। তবে এবার সেই প্রচলিত ধারায় পরিবর্তন এনে নতুন বছর শুরুর আগেই বই বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২৬ সালের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে ২০২৭ শিক্ষাবর্ষের নতুন বই তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।


সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৪ ডিসেম্বর সারা দেশের মতো দামুড়হুদা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও নতুন বই পাবে। অন্যদিকে, উপজেলার ৫২টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে ডিসেম্বরের শেষ সপ্তাহের মধ্যেই নতুন বই পৌঁছে দেওয়া হবে।


দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু বলেন, নতুন বছর শুরুর আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া নিঃসন্দেহে একটি সুসংবাদ। বর্তমান সরকার শিক্ষার প্রতি কতটা আন্তরিক, এই উদ্যোগ তারই প্রমাণ। শিক্ষার্থীরা নতুন শ্রেণিতে ওঠার আগেই নতুন বই হাতে পাবে। এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এ উদ্যোগের জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাহমিদা রহমান বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও নতুন পাঠ্যবই বিতরণ একই দিনে, অর্থাৎ ২৪ ডিসেম্বর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। গত বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ ঘোষণা দেন।



কমেন্ট বক্স
notebook

চলন্ত মোটরসাইকেল থেকে লাফ দিয়ে রক্ষা পেল স্কুলছাত্র