মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার কানাইডাঙ্গায় ল’চেম্বার উদ্বোধন করলেন এমপি রুহুল আমিন

  • আপলোড তারিখঃ ০৫-১১-২০২৬ ইং
দামুড়হুদার কানাইডাঙ্গায় ল’চেম্বার উদ্বোধন করলেন এমপি রুহুল আমিন

দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গা মোড়ে অ্যাডভোকেট মো. কামরুজ্জামানের নতুন ল’চেম্বার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল’চেম্বারটির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল আমিন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে সংসদ সদস্য রুহুল আমিন দলীয় কার্যক্রমের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন। পাশাপাশি দেশের প্রচলিত আইন ও বিভিন্ন আইনি বিষয় নিয়ে আলোচনা করেন।


এসময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ৭ নম্বর ওয়ার্ডের আমির রফিকুল ইসলাম মাস্টার, অ্যাডভোকেট মো. কামরুজ্জামান, কার্পাসডাঙ্গা ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা আবু বক্কর ছিদ্দিক, জামায়াত মনোনীত সদস্য প্রার্থী মো. আসাদুজ্জামান, সেক্রেটারি মুর্শিদ আলম, ইউনিট সভাপতি আব্দুল কাদের ও মমিনুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতা-কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।



কমেন্ট বক্স
notebook

চলন্ত মোটরসাইকেল থেকে লাফ দিয়ে রক্ষা পেল স্কুলছাত্র