মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে মেশিন বিস্ফোরণে দুজন নিহত

  • আপলোড তারিখঃ ১৫-০১-২০২৫ ইং
ঝিনাইদহে মেশিন বিস্ফোরণে দুজন নিহত

ঝিনাইদহের কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ডে একটি কাঠের দোকানে প্রসেসিং মেশিন বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে এই দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহতরা হলেন- কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়নের সিংগা গ্রামের মিল্টন (২০) ও একই গ্রামের রামপ্রসাদ (২৭)। এ ঘটনায় আহত একজনের নাম পরিচয় জানা যায়নি। তবে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী তরিকুল ইসলাম জানান, কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন মিজানের কাঠগোলায় নতুন একটি কাঠ প্রসেসিং মেশিন বসানো হয়। মেশিনের মধ্যে রাসায়নিক পদার্থ দিয়ে কাঠ প্রসেসিং করা অবস্থায় বিকট শব্দে মেশিনের ব্যারেলটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই মিল্টন ও রামপ্রসাদ নিহত হন। দুর্ঘটনায় তাদের শরীর ছিন্ন-ভিন্ন হয়ে যায়। এসময় আহত কোটচাঁদপুরের পাল্লা গ্রামের অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কোভিদ হোসেন মাতুব্বার ঘটনা নিশ্চিত করে জানান, নিহতদের মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় টিআরসি নিয়োগের প্রথম দিনের বাছাই সম্পন্ন