বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় চার কেজি গাঁজাসহ যুবক আটক

  • আপলোড তারিখঃ ০৯-০৬-২০২৩ ইং
দামুড়হুদায় চার কেজি গাঁজাসহ যুবক আটক
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদা থেকে ৪ কেজি গাঁজাসহ মো. মতিয়ার রহমান (২৬) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-৬ (ঝিনাইদহ ক্যাম্প)। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার গুলশানপাড়া থেকে তাকে আটক করা হয়। মতিয়ার রহমান কুড়ুলগাছী গ্রামের মো. শরিফ উদ্দিনের ছেলে। গতকাল গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৬। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য বেচা-কেনার জন্য দামুড়হুদার গুলশানপাড়ায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে মতিয়ার রহমানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৪ কেজি গাঁজা। পরে গাঁজাসহ মতিয়ার রহমানকে দামুড়হুদা থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা রেলস্টেশন আধুনিকায়নে দেড় বছরের কাজ তিন বছরেও শেষ হয়নি