বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

‘স্বপ্ন ছোঁয়া সামাজিক সংগঠনের’ উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ

  • আপলোড তারিখঃ ২৪-০৩-২০২৩ ইং
‘স্বপ্ন ছোঁয়া সামাজিক সংগঠনের’ উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ
প্রতিবেদক, ডাকবাংলা: পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ইফতার আয়োজন করেছে ঝিনাইদহ সদর উপজেলার ৩ নম্বর সাগান্না ইউনিয়নের উত্তর নারায়ণপুর ‘স্বপ্ন ছোঁয়া সামাজিক সংগঠন’। গতকাল শুক্রবার বিকেলে উত্তর নারায়ণপুর জামে মসজিদে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি রাতুল হোসেনের সভাপতিত্বে ইফতারে উপস্থিত ছিলেন সাগান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোজাম্মেল হোসেন, সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আল-মামুন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ব্যবসায়ী আরশাদ আলী, সমাজসেবক মরহম আলী পাঠান, উত্তর নারায়ণপুর মডেল দাখিল মাদ্রাসার শিক্ষক নজরুল ইসলাম ও ফিরোজ আলম, যুবদল নেতা হাবিব, জহিরুল ইসলাম, ইউপি সদস্য নাজমুল হক তুর্পি, সংগঠনের সহসভাপতি ব্যবসায়ী মামুন মন্ডল প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা রেলস্টেশন আধুনিকায়নে দেড় বছরের কাজ তিন বছরেও শেষ হয়নি