বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে গৃহবধূসহ দুই স্কুলছাত্রী নিখোঁজ

  • আপলোড তারিখঃ ২৭-০২-২০২৩ ইং
জীবননগরে গৃহবধূসহ দুই স্কুলছাত্রী নিখোঁজ
জীবননগর অফিস: জীবননগরে গৃহবধূসহ দুই স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। গতকাল রোববার সকাল সাতটার দিক থেকে তারা নিখোঁজ হয়। তারা হলো- জীবননগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আশতলাপাড়ার সুমনের স্ত্রী কবিতা খাতুন, একই এলাকার আব্দুর রহমানের মেয়ে নবম শ্রেণির ছাত্রী ফারিয়া খাতুন (১৫) ও মো. ফারুক হোসেনের মেয়ে একই শ্রেণির ছাত্রী রিয়া খাতুন (১৫)। এ ঘটনায় রিয়ার বাবা বাদী হয়ে জীবননগর থানায় লিখিত অভিযোগ করেছেন। রিয়ার মা সেলিনা খাতুন বলেন, গতকাল রোববার সকালে রিয়া ও ফারিয়া এক সাথে কবিতার শাশুড়ীর কাছে আরবি পড়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফিরে আসেনি। পরে খোঁজ নিতে গিয়ে দেখেন কবিতা, রিয়া ও ফারিয়া বাড়ি নেই। আত্মীয়-স্বজনদের কাছে খোঁজ করেও কোনো সন্ধান পায়নি। অবশেষে জীবননগর থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি। জীবননগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শহিদুল ইসলাম বলেন, ‘গৃহবধূসহ স্কুলছাত্রী নিখোঁজের বিষয়ে কেউ আমাকে কিছু বলেনি। এ বিষয়ে আমি জানি না।’ জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল খালেক বলেন, ‘আশতলাপাড়া থেকে একজন গৃহবধূ ও দুই স্কুলছাত্রী নিখোঁজের বিষয়ে থানায় একটি অভিযোগ হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করছি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা রেলস্টেশন আধুনিকায়নে দেড় বছরের কাজ তিন বছরেও শেষ হয়নি