মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গা পুলিশের অভিযানে ৯ পুরিয়া গাজাসহ আটক ১

  • আপলোড তারিখঃ ১৯-০৭-২০১৭ ইং
কার্পাসডাঙ্গা পুলিশের অভিযানে ৯ পুরিয়া গাজাসহ আটক ১
`Untitled-1কুড়ুলগাছি প্রতিনিধি: কুড়ুলগাছির বুইচিতলা থেকে ৯ পুরিয়া গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুব্রত বিশ্বাসের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মাসুদ বুইচিতলা গ্রামের হাবিবুর রহমান হবি ফকিরের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে ৯ পুরিয়া গাঁজাসহ মাদকসেবন করা অবস্থায় তাকে হাতেনাতে আটক করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, আটককৃত হবি ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু থানার বিজন আলির ছেলে। এ ঘটনায় আজ হবির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির আইসি সুব্রত বিশ্বাস।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় সরকারি বরাদ্দের ঘর কেনাবেচা ও দখল