সভাপতি সাহিদা ও সম্পাদক আদরী
- আপলোড তারিখঃ
১১-১০-২০২১
ইং
দামুড়হুদা উপজেলা যুব মহিলা লীগের কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক:
দামুড়হুদা উপজেলা যুব মহিলা লীগের কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৫টায় দামুড়হুদা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গুলশান পাড়ায় এই কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে দামুড়হুদা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মোছা. সাহিদা বেগম ও সাধারণ সম্পাদক মোছা. ফারহান পারভীন আদরীকে উক্ত পদে ঘোষণা করেন চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীন।
এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান মনজু, চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মোছা. গিনি ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোছা. জাহানারা খাতুন, আলিজা খাতুন, সাংগঠনিক সম্পাদক মোছা. স্বপ্না খাতুন, ১ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোছা. মনিরা খাতুনসহ স্থানীয় নেতা-কর্মীরা।
কমেন্ট বক্স