চুয়াডাঙ্গা পৌর ৯ নম্বর ওয়ার্ড ও জীবননগর উপজেলা যুব মহিলা লীগের কমিটি গঠন
- আপলোড তারিখঃ
১০-১০-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ও জীবননগর উপজেলা যুব মহিলা লীগের কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় জীবননগর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ও বিকেল চারটায় চুয়াডাঙ্গা পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের গোরস্থানপাড়ায় এই কমিটি গঠন করা হয়। চুয়াডাঙ্গা পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন মিমি খাতুন ও সাধারণ সম্পাদক আরজিনা খাতুন। এছাড়া জীবননগর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি হিসেবে ফাতেমা খাতুন ও সাধারণ সম্পাদক হিসেবে কোহিনুর খাতুনকে মনোনীত করেন চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীন। এসময় আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মর্তুজা ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদস্য আমল কান্তি, চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক গিনি ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহানারা খাতুন ও আলিজা খাতুন, সাংগঠনিক সম্পাদক স্বপ্না খাতুন, ১ নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরা খাতুনসহ স্থানীয় নেতা-কর্মীরা।
কমেন্ট বক্স