মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মাস্ক বিতরণ করল তারা দেবী ফাউন্ডেশন

  • আপলোড তারিখঃ ০৫-০৭-২০২০ ইং
মাস্ক বিতরণ করল তারা দেবী ফাউন্ডেশন
সমীকরণ প্রতিবেদন: করোনাভাইরাসের সংক্রমণ রোধে তারা দেবী ফাউন্ডেশনের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে ভালাইপুর মোড়ে জরুরি প্রয়োজনে পান বিক্রি করতে আসা বিক্রেতা ও ক্রেতাদের মধ্যে ৫ শ পিস মাস্ক বিতরণ করা হয়। তারা দেবী ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক নুর মোহাম্মদ নিজ হাতে সবার মধ্যে মাস্ক বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন তারা দেবী ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা জেলা ইউনিটের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু। মাস্ক বিতরণে সহযোগিতায় ছিলেন তারা দেবী ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক সজিবুল ইসলাম, শাকিব, নুহাশ এবং রকি।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় সরকারি বরাদ্দের ঘর কেনাবেচা ও দখল