মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অসহায় মানুষের বাড়িতে ঈদ উপহার দিল ফেসবুক গ্রুপ

  • আপলোড তারিখঃ ১৯-০৫-২০২০ ইং
অসহায় মানুষের বাড়িতে ঈদ উপহার দিল ফেসবুক গ্রুপ
গাংনী অফিস: করোনা মহামারির কারণে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন মানুষের পাশে দাঁড়াচ্ছে সরকার থেকে শুরু করে বিভিন্ন বেসরকারি সংগঠন। কিন্তু অনেক স্বামী পরিত্যক্তা ও বয়স্ক বিধবা পরিবার নানাভাবে এড়িয়ে যাচ্ছে এ সহযোগিতা থেকে। চোখ লজ্জায় হাতও পাতছেন না কারো কাছে। অনেকটা খেয়ে না খেয়ে থাকা এসব মানুষের কথা চিন্তা করেই বন্ধন গ্রুপ নামের গাংনীর সামাজিক যোগাযোগমাধ্যমের এ সংগঠনটি এগিয়ে এসেছে। আর তাঁদের পাশে দাঁড়িয়েছে নূরুল হক ফাউন্ডেশন। নূরুল হক ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় বন্ধন গ্রুপটি গাংনী উপজেলার প্রতিটি গ্রামের ন্যূনতম একজন করে মোট ১৫০টি পরিবারকে নগদ ১ হাজার টাকা করে পৌঁছে দিল বন্ধন গ্রুপ। বন্ধন গ্রুপের পরিচালক আব্দুস সামাদ সোহাগ বলেন, তিন দিনব্যাপী এই বিতরণ কার্যক্রম চলবে। সঙ্গে আমরা ১৫০টি পরিবারকে এই উপহার পৌঁছে দেব। আর এসব অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে অর্থ পৌঁছে দিচ্ছেন বন্ধন গ্রুপের সাজাহান আলী, আরিফুল ইসলাম সোবহান, জুবায়ের আল ওয়ালিদ প্লাবন, আবির হামজা, সাইফ হাসান কৌশিক ও এম বাপ্পি।’ তাঁদের এই কার্যক্রমকে স্বাগত জানিয়ে নূরুল হক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. নাজমুল হক সাগর ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরো অর্থ প্রদান করেছেন। তিনি আরও বলেন, ‘বন্ধন গ্রুপ আমরা এতিমখানা, প্রতিবন্ধীসহ আরও ২ শ অসহায় পরিবারের পাশে দাঁড়াব। সেখানেও নূরুল হক ফাউন্ডেশন আর্থিক সহযোগিতা প্রদান করে পাশে থাকবে বলে অঙ্গীকার করেছেন। বন্ধন গ্রুপের স্লোগান, এসো মিলি প্রাণের টানে ভ্রাতৃত্বের বন্ধনে। এক হলে পারি, একা হলে হারি। আমরা মানবসেবায় নিজেদের উৎসর্গ করতে চাই।’


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় সরকারি বরাদ্দের ঘর কেনাবেচা ও দখল