বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ওয়েভ ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী উপহার

  • আপলোড তারিখঃ ৩০-০৪-২০২০ ইং
মেহেরপুরে ওয়েভ ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী উপহার
দর্শনা অফিস: মেহেরপুর জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে কর্মহীনদের মধ্যে বিতরণের জন্য খাদ্যসামগ্রী উপহার দিয়েছে ওয়েভ ফাউন্ডেশন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ খাদ্যসামগ্রী উপহার তুলে দেওয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল, সাবান ও পেঁয়াজ। খাদ্যসামগ্রী উপহার প্রদানের সময় উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মঈনউদ্দিন ও ওয়েভ ফাউন্ডেশনের রিজিওনাল ম্যানেজার জিল্লুর রহমান যুদ্ধ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হুমায়ন কবির, মাহাবুবুর রহমান মুকুল, আমিরুল ইসলাম, লাল মিয়া, তারিক কাজী, লাইলাতুল প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় সরকারি বরাদ্দের ঘর কেনাবেচা ও দখল