বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে মাইটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

  • আপলোড তারিখঃ ১৭-০৪-২০২০ ইং
জীবননগরে মাইটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ
জীবননগর অফিস: জীবননগরে মাইটিভির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলায় কর্মহীন হয়ে পড়া ১ শ অসহায় পরিবারের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। মাইটিভির জীবননগর প্রতিনিধি মিঠুন মাহমুদের উদ্যোগে খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, পেঁয়াজ, আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ, স্বেচ্ছাসেবক আবু বক্কর সিদ্দিক মিলন, শরিফুল ইসলাম প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় সরকারি বরাদ্দের ঘর কেনাবেচা ও দখল