দামুড়হুদায় নিত্যপ্রয়োজনীয় পণ্য অতিরিক্ত মূল্যে বিক্রি : খেটে খাওয়ারা হতাশ
- আপলোড তারিখঃ
২৭-০৩-২০২০
ইং
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার দামুড়হুদা সদর, দর্শনা, কার্পাসডাঙ্গা ও কুড়–লগাছীতে নিত্যপ্রয়োজনীয় পণ্য অতিরিক্ত মূল্যের বিক্রি হচ্ছে বলে জানা গেছে। এতে স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষেরা পড়েছে সবচেয়ে বড় বিপাকে। এর মধ্যে চাল, আটা থেকে শুরু করে ভোজ্যতেল, পেয়াজ, রসুন, লবণ ও সবজিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য চড়া দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া সরেজমিনে দেখা গেছে যে মোটা চালের দাম ২৮ টাকা ছিল তা ৩৮ টাকা, যে আটার দাম ছিল ২৮টাকা ছিল তা ৩০ টাকা এবং আলু ১৫ থেকে ২০ টাকা, পেয়াজ ৩০ থেকে ৪০ টাকা, রসুন ৬০টাকা থেকে ৮০ টাকা, ঢেড়স ৩০ টাকা থেকে ৫০ টাকা, করোলা ৪০ টাকা থেকে ৫০ টাকা ও সজিনার ডাটা ১৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। খেটে খাওয়া সাধারণ মানুষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বাজার তদারকি করার আহ্বান জানিয়েছে।
কমেন্ট বক্স