দামুড়হুদায় নিত্যপ্রয়োজনীয় পণ্য অতিরিক্ত মূল্যে বিক্রি : খেটে খাওয়ারা হতাশ

আপলোড তারিখঃ 2020-03-27 ইং
দামুড়হুদায় নিত্যপ্রয়োজনীয় পণ্য অতিরিক্ত মূল্যে বিক্রি : খেটে খাওয়ারা হতাশ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার দামুড়হুদা সদর, দর্শনা, কার্পাসডাঙ্গা ও কুড়–লগাছীতে নিত্যপ্রয়োজনীয় পণ্য অতিরিক্ত মূল্যের বিক্রি হচ্ছে বলে জানা গেছে। এতে স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষেরা পড়েছে সবচেয়ে বড় বিপাকে। এর মধ্যে চাল, আটা থেকে শুরু করে ভোজ্যতেল, পেয়াজ, রসুন, লবণ ও সবজিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য চড়া দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া সরেজমিনে দেখা গেছে যে মোটা চালের দাম ২৮ টাকা ছিল তা ৩৮ টাকা, যে আটার দাম ছিল ২৮টাকা ছিল তা ৩০ টাকা এবং আলু ১৫ থেকে ২০ টাকা, পেয়াজ ৩০ থেকে ৪০ টাকা, রসুন ৬০টাকা থেকে ৮০ টাকা, ঢেড়স ৩০ টাকা থেকে ৫০ টাকা, করোলা ৪০ টাকা থেকে ৫০ টাকা ও সজিনার ডাটা ১৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। খেটে খাওয়া সাধারণ মানুষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বাজার তদারকি করার আহ্বান জানিয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)