বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় একজন আহত

  • আপলোড তারিখঃ ১২-০২-২০২০ ইং
কার্পাসডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় একজন আহত
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার সময় কার্পাসডাঙ্গা পূর্বপাড়ার দর্শনা-মুজীবনগর সড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর ১২টার সময় কার্পাসডাঙ্গা পূর্বপাড়ার দর্শনা-মুজীবনগর সড়কে মটর সাইকেল ও পাখি ভ্যানের সংঘর্ষে দামুড়হুদা উপজেলার দর্শনার জজি নামের এক ব্যাক্তি গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। মটর সাইকেল আরোহী জজি দর্শনার রাজকুমার মণ্ডলের ছেলে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা রেলস্টেশন আধুনিকায়নে দেড় বছরের কাজ তিন বছরেও শেষ হয়নি