প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার সময় কার্পাসডাঙ্গা পূর্বপাড়ার দর্শনা-মুজীবনগর সড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর ১২টার সময় কার্পাসডাঙ্গা পূর্বপাড়ার দর্শনা-মুজীবনগর সড়কে মটর সাইকেল ও পাখি ভ্যানের সংঘর্ষে দামুড়হুদা উপজেলার দর্শনার জজি নামের এক ব্যাক্তি গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। মটর সাইকেল আরোহী জজি দর্শনার রাজকুমার মণ্ডলের ছেলে।
