মহেশপুরে ২০৭ বোতল ফেনসিডিলসহ আটক ২
- আপলোড তারিখঃ
১৭-০১-২০২০
ইং
প্রতিবেদক, মহেশপুর:
মহেশপুর উপজেলার সীমান্তবর্তী বাঘাডাঙ্গা থেকে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদহ র্যাব-৬। গত বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬-এর একটি চৌকশ দল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মো. বজলুর রশীদের নেতৃত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন বাঘাডাঙ্গা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনার সময় সীমান্তর্তী বাঘাডাঙ্গা গ্রামের মো. ডালিমের বসতবাড়ির দক্ষিণ পার্শ্বে বাঘাডাঙ্গা থেকে নেপাগামী পাকা রাস্তার ওপর থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন বাঘাডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে মো. হাফিজুর রহমান (২৮) ও একই গ্রামের আমিরুল মোল্লার ছেলে আলামিন রহমান (২০)। আটক হওয়া ব্যক্তিদের নিকট থেকে ২০৭ বোতল ফেনসিডিল, ৪টি মোবাইল সেট ও ৪টি সিমকার্ড উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধার হওয়া আলামতসহ আটক ব্যক্তিদের মহেশপুর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য আইনে ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ) ধারায় মামলা হয়েছে।
কমেন্ট বক্স