মহেশপুরে ২০৭ বোতল ফেনসিডিলসহ আটক ২

আপলোড তারিখঃ 2020-01-17 ইং
মহেশপুরে ২০৭ বোতল ফেনসিডিলসহ আটক ২ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মহেশপুর: মহেশপুর উপজেলার সীমান্তবর্তী বাঘাডাঙ্গা থেকে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদহ র‌্যাব-৬। গত বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬-এর একটি চৌকশ দল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মো. বজলুর রশীদের নেতৃত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন বাঘাডাঙ্গা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনার সময় সীমান্তর্তী বাঘাডাঙ্গা গ্রামের মো. ডালিমের বসতবাড়ির দক্ষিণ পার্শ্বে বাঘাডাঙ্গা থেকে নেপাগামী পাকা রাস্তার ওপর থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন বাঘাডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে মো. হাফিজুর রহমান (২৮) ও একই গ্রামের আমিরুল মোল্লার ছেলে আলামিন রহমান (২০)। আটক হওয়া ব্যক্তিদের নিকট থেকে ২০৭ বোতল ফেনসিডিল, ৪টি মোবাইল সেট ও ৪টি সিমকার্ড উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধার হওয়া আলামতসহ আটক ব্যক্তিদের মহেশপুর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য আইনে ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ) ধারায় মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)