বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৮৮ জন

  • আপলোড তারিখঃ ০৮-০৮-২০১৯ ইং
ঝিনাইদহে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৮৮ জন
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গতকাল বুধবার হাসপাতালে ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৮ জন। বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৯ জন রোগী। ঝিনাইদহ সদর হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল কাদের এ তথ্য জানান। এদিকে, গতকাল বুধবার দুপুরে ভর্তি রোগীদের খোঁজখবর নিতে হাসপাতালে যান ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু। তিনি হাসপাতালের পুরুষ মেডিসিন ও মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি হওয়া রোগীদের সঙ্গে কথা বলেন ও খোঁজখবর নেন। এ সময় তিনি হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে যাঁরা গরিব ও অসহায়, তাঁদের চিকিৎসার ব্যয়ভার গ্রহণের ঘোষণা দেন। হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড আরও পরিচ্ছন্ন রাখার জন্য তিনি ব্যক্তিগতভাবে দুজন পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেন। এ সময় ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আইয়ুব আলী, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. অপূর্ব কুমার সাহাসহ অনেকে উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গা রেলস্টেশন আধুনিকায়নে দেড় বছরের কাজ তিন বছরেও শেষ হয়নি