মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ

  • আপলোড তারিখঃ ০৯-০২-২০১৯ ইং
জীবননগরে দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ
জীবননগর অফিস: জীবননগরে অসহায় হতদরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার সময় স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু রক্তদান কেন্দ্র মনোহরপুর ইউনিয়ন শাখার আয়োজনে মনোহরপুর গ্রামে হতদরিদ্রদের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বন্ধু রক্তদান কেন্দ্রের উপদেষ্ঠা চাষী রমজান, সাংবাদিক তারিকুর রহমান, বন্ধু রক্তদান কেন্দ্রের জীবননগর শাখার সাধারণ সম্পাদক মিঠুন মাহমুদ, সদস্য এ আর ডাবলু, শাকিব হোসেন রবিন, শাকিল হাসান, মনোহরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শিমুল, বন্ধু রক্তদান কেন্দ্রের মনোহরপ্রু ইউনিয়ন শাখার সভাপতি ইমন, জনি, স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন’র সভাপতি লিটন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় সরকারি বরাদ্দের ঘর কেনাবেচা ও দখল