মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন

  • আপলোড তারিখঃ ৩০-০৯-২০১৮ ইং
জীবননগরে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন
জীবননগর অফিস: জীবননগরে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের আয়োজনে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো.আ.লতিফ অমল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, ডা. হেলেনা আক্তার নিপাসহ উপস্থিত ছিলেন জুলফিক্কার রহমান, শরিফুল ইসলাম, শিখা রাণী, আব্দুস সবুর, আবু তালেব প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় সরকারি বরাদ্দের ঘর কেনাবেচা ও দখল