শনিবার, ৯ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

স্ত্রী বর্ষাসহ ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

  • আপলোড তারিখঃ ১০-০৭-২০১৮ ইং
স্ত্রী বর্ষাসহ ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের
দর্শনায় মোটরসাইকেল মেকানিক জাকিরের রহস্যজনক মৃত্যুর ঘটনা নিজস্ব প্রতিবেদক: দর্শনার আজিমপুরে স্ত্রী বর্ষার পরকিয়ায় বলি হওয়া মোটরসাইকেল মেকানিক জাকির হোসেনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্ত্রী বর্ষাসহ ৬ জনের নামে দামুড়হুদা থানায় মামলা হয়েছে। গত রবিবার জাকিরের পিতা লাল মোহাম্মদ বাদী হয়ে স্ত্রী বর্ষা ও তার প্রেমিক সুমনসহ ৬ জনের বিরুদ্ধে দামুড়হুদা আমলি আদালতে অভিযোগ দায়ের ও জাকিরের লাশের পুনরায় ময়নাতদন্তের দাবি করে। আদালত বাদীর অভিযোগ এজাহারভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দামুড়হুদা থানা পুলিশকে নির্দেশ দিলে গতকাল সোমবার দামুড়হুদা থানায় ৩০২/৩৪ দন্ডবিধিতে জাকিরের স্ত্রী বর্ষাকে প্রধান আসামী করে তার প্রেমিক সুমনসহ ৬ জনের নামে নিয়মিত মামলা রুজু করেছে। এদের মধ্যে বর্ষা ঘটনার রাতেই আটক হয় এবং অন্যান্য আসামীরা পলাতক রয়েছে। এদিকে আদালতের নির্দেশে জাকিরের লাশ কবর থেকে তুলে পুনরায় ময়নাতদন্তের কথা রয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত তার লাশ কবর থেকে উত্তোলনের কোন সংবাদ জানা যায়নি। উল্লেখ্য, গত ৫ জুলাই বৃহস্পতিবার রাতে জাকিরের রহস্যজনক মৃত্যু হয়।


কমেন্ট বক্স
notebook

অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত শাহপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ জিয়াউর রহমান