ছবির ক্যাপশন:
দর্শনায় মোটরসাইকেল মেকানিক জাকিরের রহস্যজনক মৃত্যুর ঘটনা
নিজস্ব প্রতিবেদক: দর্শনার আজিমপুরে স্ত্রী বর্ষার পরকিয়ায় বলি হওয়া মোটরসাইকেল মেকানিক জাকির হোসেনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্ত্রী বর্ষাসহ ৬ জনের নামে দামুড়হুদা থানায় মামলা হয়েছে। গত রবিবার জাকিরের পিতা লাল মোহাম্মদ বাদী হয়ে স্ত্রী বর্ষা ও তার প্রেমিক সুমনসহ ৬ জনের বিরুদ্ধে দামুড়হুদা আমলি আদালতে অভিযোগ দায়ের ও জাকিরের লাশের পুনরায় ময়নাতদন্তের দাবি করে। আদালত বাদীর অভিযোগ এজাহারভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দামুড়হুদা থানা পুলিশকে নির্দেশ দিলে গতকাল সোমবার দামুড়হুদা থানায় ৩০২/৩৪ দন্ডবিধিতে জাকিরের স্ত্রী বর্ষাকে প্রধান আসামী করে তার প্রেমিক সুমনসহ ৬ জনের নামে নিয়মিত মামলা রুজু করেছে। এদের মধ্যে বর্ষা ঘটনার রাতেই আটক হয় এবং অন্যান্য আসামীরা পলাতক রয়েছে। এদিকে আদালতের নির্দেশে জাকিরের লাশ কবর থেকে তুলে পুনরায় ময়নাতদন্তের কথা রয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত তার লাশ কবর থেকে উত্তোলনের কোন সংবাদ জানা যায়নি। উল্লেখ্য, গত ৫ জুলাই বৃহস্পতিবার রাতে জাকিরের রহস্যজনক মৃত্যু হয়।
