মাদকব্যবসায়ী সালাম ১৫০ বোতল ফেনসিডিলসহ আটক
- আপলোড তারিখঃ
০৯-০৫-২০১৮
ইং
চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের অভিযান : বিশেষ কায়দায় ফেনসিডিল বহনকালে
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদায় বিশেষ কায়দায় ফেনসিডিল বহনকালে ১৫০ বোতল ফেনসিডিলসহ আব্দুস সালাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃত আব্দুস সালাম চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুরে গ্রামের মসলেমের ছেলে। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে দামুড়হুদা পোড়াপাড়া থেকে তাকে আটক করা হয়। চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের এসআই আশরাফ বিশ্বাস গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা পোড়াপাড়া নামকস্থানে অভিযান চালিয়ে আব্দুস সালামকে আটক করে। ইজিবাইক চালক আব্দুস সালাম কাঠের তৈরি বিশেষ বাক্সে কৌশলে নিজ অটোতে ১৫০ বোতল ফেনসিডিল বহন করছিল। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কমেন্ট বক্স