মাদকব্যবসায়ী সালাম ১৫০ বোতল ফেনসিডিলসহ আটক

আপলোড তারিখঃ 2018-05-09 ইং
মাদকব্যবসায়ী সালাম ১৫০ বোতল ফেনসিডিলসহ আটক ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের অভিযান : বিশেষ কায়দায় ফেনসিডিল বহনকালে নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদায় বিশেষ কায়দায় ফেনসিডিল বহনকালে ১৫০ বোতল ফেনসিডিলসহ আব্দুস সালাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃত আব্দুস সালাম চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুরে গ্রামের মসলেমের ছেলে। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে দামুড়হুদা পোড়াপাড়া থেকে তাকে আটক করা হয়। চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের এসআই আশরাফ বিশ্বাস গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা পোড়াপাড়া নামকস্থানে অভিযান চালিয়ে আব্দুস সালামকে আটক করে। ইজিবাইক চালক আব্দুস সালাম কাঠের তৈরি বিশেষ বাক্সে কৌশলে নিজ অটোতে ১৫০ বোতল ফেনসিডিল বহন করছিল। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)