ইয়াবাসহ সরোজগঞ্জ যাদবপুরের শরিফুল আটক
- আপলোড তারিখঃ
২৬-০৪-২০১৮
ইং
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযান
নিজস্ব প্রতিবেদক: জেলা গোয়োন্দা পুলিশ (ডিবি) মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮০পিস ইয়াবাসহ সরোজগঞ্জ যাদবপুরের শরিফুল ইসলামকে (২২) আটক করেছে। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার পর সরোজগঞ্জ বাজার মনিরুল ফিলিং ষ্টেশনের পাশ থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮০পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই জসিম উদ্দীনসহ সঙ্গীয় ফোর্স সরোজগঞ্জ বাজার মনিরুল ফিলিং ষ্টেশনের পাশে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সরোজগঞ্জ যাদবপুর গ্রামের তাহের আলীর ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী শরিফুলকে আটক করেন। এসময় তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাকে আদালতে প্ররণ করা হবে বলে জানায় পুলিশ।
কমেন্ট বক্স