ইয়াবাসহ সরোজগঞ্জ যাদবপুরের শরিফুল আটক

আপলোড তারিখঃ 2018-04-26 ইং
ইয়াবাসহ সরোজগঞ্জ যাদবপুরের শরিফুল আটক ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযান নিজস্ব প্রতিবেদক: জেলা গোয়োন্দা পুলিশ (ডিবি) মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮০পিস ইয়াবাসহ সরোজগঞ্জ যাদবপুরের শরিফুল ইসলামকে (২২) আটক করেছে। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার পর সরোজগঞ্জ বাজার মনিরুল ফিলিং ষ্টেশনের পাশ থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮০পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই জসিম উদ্দীনসহ সঙ্গীয় ফোর্স সরোজগঞ্জ বাজার মনিরুল ফিলিং ষ্টেশনের পাশে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সরোজগঞ্জ যাদবপুর গ্রামের তাহের আলীর ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী শরিফুলকে আটক করেন। এসময় তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাকে আদালতে প্ররণ করা হবে বলে জানায় পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)